• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনে নবাগত ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত/দৈনিক ক্রাইম বাংলা।। জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের ঐক্যের আহ্বান তারেক রহমানের: ‘কঠিন লড়াই সামনে, ভাঙন হলে বাড়বে সংকট’” পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সারের তীব্র সংকটের আশংকা, কৃষকদের ধারণা প্রতিবছরের মতো ডিলাররা কৃত্রিম সংকট দেখাতে পারে/দৈনিক ক্রাইম বাংলা।। “মান্দার আকাশজুড়ে একটাই আকুতি—অসুস্থ দেশনেত্রীকে ফিরে চাই! বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কলেজ শিক্ষক সমিতির আবেগময় দোয়া মাহফিল”/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত শহীদের লাশ উত্তোলন শুরু, পরিচয় নিশ্চিতকরণে আন্তর্জাতিক ফরেনসিক দল” পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার ৪৭১ প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন” ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দুই দেশ,,,

নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,,

রিপোর্টার: / ৯২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

ইসলামি আট দল আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ঘোষিত গণভোটের বিরোধিতা করেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণসহ তিন দফা দাবি জানিয়েছে জোটটি। শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এসব দাবি উপস্থাপন করেন।

তাহের বলেন, নির্বাচনের দিনেই গণভোট আয়োজন একটি “পরিকল্পিত ফাঁদ”। তার ভাষ্য, “নির্বাচনের দিনে সবাই নিজেদের দলের পক্ষে ভোট আদায়ে মনোযোগী থাকবে। এরপর যদি গণভোটে ভোট কম পড়ে, তখন যারা সংস্কারের বিরুদ্ধে তারাই বলবে—এটাই হওয়ার কথা ছিল। এতে পুরো সংস্কার প্রক্রিয়া গুরুত্বহীন হয়ে যাবে।”

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এবং একটি বিশেষ দলকে সুবিধা দিতে কাজ করছেন। এতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তাহের বলেন, “প্রশাসনে যে রদবদল হচ্ছে, সেখানেও একটি দলকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ ধারাবাহিকতা চললে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা থাকবে না।” তিনি আরও দাবি করেন, জনগণ গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, আর এবারও “পরিকল্পিত নির্বাচন” অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, আট দলসহ আরও কয়েকটি রাজনৈতিক শক্তি চান ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা নিশ্চিত নয়।

৮ দলের তিন দফা দাবি

১. জাতীয় নির্বাচন ও গণভোট ভিন্ন ভিন্ন দিনে আয়োজন
২. অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ
৩. প্রশাসনে এমন ব্যক্তিদের নিয়োগ, যারা নিরপেক্ষ ও জবাবদিহিমূলক মানসিকতায় বিশ্বাসী

তাহের আরও অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের ৯০ শতাংশ সুপারিশ বেশির ভাগ দল সমর্থন করলেও একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টা সেসব সুপারিশ পাশ কাটিয়েছেন। “ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্রদের অবস্থান একটি দলের পক্ষে না যাওয়ায় তারা গণভোট নিয়েও আতঙ্কে আছে,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ