• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদির পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিনী উদ্বেগ নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে উত্তাল বিক্ষোভ বোয়িং থেকে বিমান কেনায় বাংলাদেশ-তুরস্ক নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অনলাইনে হ্যাকিং ও প্রতারণা রুখতে মেনে চলুন ৬টি জরুরি অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসার, সাময়িক বরখাস্ত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো কবি আখতার হুসেনকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি যুগ্ম কমিশনার সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

নওগাঁর মান্দা থেকে ১৫ বাসে তারেক রহমানকে বরণ, নেতৃত্বে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে প্রায় পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী ১৫টি বাসযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এই ঐতিহাসিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও মান্দার মাটি ও মানুষের নেতা ডা. ইকরামুল বারী টিপু।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন ও সংগ্রামের মধ্যেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়ে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মান্দার প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে যাত্রাপথ। নেতাকর্মীদের কণ্ঠে ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, “তারেক রহমান শুধু একজন নেতা নন—তিনি গণতন্ত্রের প্রত্যাবর্তনের প্রতীক। মান্দার নেতা-কর্মীরা আজ একতাবদ্ধ হয়ে প্রমাণ করেছে, জনগণের শক্তির সামনে কোনো দমন-পীড়ন টিকতে পারে না।”
এই কর্মসূচিকে ঘিরে মান্দাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এ জনস্রোত আগামী দিনে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ