• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মোঃ জালাল হোসেন।।

নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন রশিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুবেল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম। এছাড়া সিনিয়র সভাপতি করা হয়েছে জনাব আলীকে এবং জয়েন্ট সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আবু হাসানকে।
অনুমোদিত এ কমিটির অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে তুলে দেন উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসমান আলী, আবু বক্কর সিদ্দিক, আরাফাত, বাদশা, জব্বার, ফজলে রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি ইউনিয়ন পর্যায়ে সমবায় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ