• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,,

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন অফিস দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ৮ জন নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম আকুল (৫০), আব্দুস সাত্তার (৬২), মীর শাহিনুর রহমান (৪০), শফিউল আজম (৪৮), অজিফা বেগম (২৪), নাজমা বেগম (৩৪), সাদিকুল ইসলাম (২০) এবং মরিয়ম খাতুন (২৬)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁসহ প্রায় ৩০০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরও বহিষ্কৃত নেতাকর্মীদের একটি অংশ তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যান।

নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন। নির্বাচনে উভয় প্রার্থী পরাজিত হওয়ার পর ফতেপুর মোজাম মোড়ের একটি অফিস দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় কিছু নেতাকর্মী অফিসটির চাবি অন্য পক্ষের কাছে হস্তান্তর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায়।

শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে ৬ জনকে রাত ৯টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুইজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ