• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী ইস্তানবুল বিমানবন্দরে নতুন রানওয়ে চালু হচ্ছে বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার আহ্বান তারেক রহমানের বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা জোরদারে তারেক-বাঙ্গা বৈঠক মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা জারি প্রথম এ৩৩০ দিয়ে সান ফু কুওকের দূরপাল্লার যাত্রা শুরু

মাহফুজ আলম–এর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়,,,

রিপোর্টার: / ১৭৫ পঠিত
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাহফুজ আলম–এর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনের ফল মেনে নেওয়ার পর বিরোধিতার রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।”

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দলে বসছে।

এমন প্রেক্ষাপটে মাহফুজ আলমের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার পোস্টে তিনি আরও লেখেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”

তিনি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা হিসেবেও পরিচিত ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল ও শপথ ঘিরে বিরোধী রাজনীতির অবস্থান নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষাপটেই তার এই মন্তব্য। যদিও স্ট্যাটাসে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

ফেসবুকে দেওয়া এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সমর্থক ও সমালোচক—উভয় পক্ষই বিষয়টি নিয়ে সরব রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ