• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত শার্শার নিজামপুর ইউনিয়নে।

রিপোর্টার: / ৪৯০ পঠিত
আপডেট: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ইকরামুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি :শার্শার নিজামপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড  আওয়ামী যুবলীগের উদ্যোগে  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ডিসেম্বর)  বিকাল ৩.০০ টায়  নিজামপুর ইউনিয়নের  ১ ও ২ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে যথাক্রমে গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলাউদ্দীন খাঁন এর সভাপতিত্বে  ও নিজামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতুর  সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিজামপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল ওহাব  ।
অনুষ্ঠানে ১ ও ২ নং ওয়ার্ড  আওয়ামী যুবলীগের নতুন কমিটি করার জন্য প্রস্তুতি মূলক আলোচনা হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ১ নং ওয়ার্ড মেম্বর নূরুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর মোছাঃ রুমা আক্তার। আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর  রহমান সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,২ নং যুবলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান  আরমান সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ