• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

বাংলাদেশ ছাত্রলীগের সদর উপজেলা৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ  ঃবাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও মাঠে ছিল ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ বছর পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করলো। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, তারুণ্যই পারে অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিতে। আর বাংলাদেশ ছাত্রলীগ সেই তারুণ্যের প্রতীক। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু গঠন করেন তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের হাত ধরেই রচিত হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন। ৫৪’র যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা ও ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। আজ (৪ জানুয়ারি) সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম জন্মদিন উপলক্ষে সদর উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে সাহেবেরহাট শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার ক্লাবে বসে কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম শুভ জন্মদিন পালন করা হয়। উক্ত জন্মদিন উপলক্ষে উপস্তিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগ নেতা এম এম ইসলাম জাহিদ,
সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার ক্লাবের প্রচার সম্পাদক মোঃ রেদওয়ান শাওন, মোঃ ইমরান হোসেন রানা, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ প্রিন্স সরদার, মোঃ সজল খলিফা, মোঃ উজ্জল মৃধা, মোঃ আরেফ মাহমুদ শুভ, মোঃ খলিলুর রহমান, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হাওলাদার, মোঃ রনি ফকির, বিপ্লব চন্দ্র দাঁস, ছাত্রলীগ কর্মী মোঃ রাকিব হাওলাদার, মোঃ সৌরভ হোসেনসহ প্রমুখ। এসময় ছাত্রলীগ নেতা এম এম ইসলাম জাহিদ ও রেদওয়ান শাওন বলেন, অসাম্প্রদায়িকতাকে প্রতিহত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ মাঠে আছে এবং থাকবে। টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন বলেন, করোনার কারণে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আমরা সঠিকভাবে পালন করতে পারিনি তাই সল্প সময় নিয়ে আমরা ছাত্রলীগের নেতাকর্মী কেক কেটে শুভ জন্মদিন পালন করলাম। এসময় ছাত্রলীগ নেতারা আরও বলেন, ছাত্রলীগের সোনালি অর্জন ফিরিয়ে আনতে দলীয় শৃঙ্খলা ও ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হওয়ার নয় এবং আদর্শিক কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার প্রশ্নে আপসহীন হতে হবে। একই সঙ্গে শিক্ষা, শান্তি প্রগতির প্রশ্নে আপসহীন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ