• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ

রিপোর্টার: / ১৭৩ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

 

১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ

ঢাকা, ২০ জুন ২০২৬:

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। চাকরি ও ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং গাড়ি ভাড়া নিয়ে আত্মসাতের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গুলশানের একটি বাসায় টানা ১৮ ঘণ্টার অভিযানের পর বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া মামুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী। শুক্রবার রাত থেকে বাসাটি নজরদারিতে রাখা হয়। পরে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মামুনের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা দায়ের করা হয়। এরপর প্রায় এক মাস ধরে তাকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কয়েক দফায় তিনি পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে বাসাটি ঘিরে ফেলে পুলিশ। গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গত বছরের অক্টোবরেও প্রতারণার অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামুন নিজেকে ‘বিটিএল গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রতারণা এবং অর্থ পরিশোধ না করার একাধিক অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতারণার শিকার হয়েছেন। অনেকে চাকরি ও ব্যবসার আশায় জমিজমা বিক্রি করে কিংবা সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এছাড়া রাজধানীর বাড্ডা, খিলক্ষেত, বনানী ও ভাটারা থানাসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ