• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

মারপিটে আহতঃ- ৩ নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

মোঃ কামাল উদ্দিন টগরঃ  নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮ টার সময় উপজেলার পরানপুর ইউপির বান্দাইপুর গ্রামে।

আহতরা হলেন, বান্দাইপুর গ্রামের মৃত আকরাম আলী মৃধার ছেলে সাজেদুল ইসলাম (৩০), এর মা আজিরন বেওয়া (৬৫) এবং স্ত্রী মেরিনা বেগম (২৬)।

জানাগেছে, দীর্ঘ ৮ বছর পূর্বে আহত সাজেদুল ইসলাম একই এলাকার প্রতিবেশী আব্দুর রাকিব মৃধা (৪৫) এর নিকট থেকে বান্দাইপুর মৌজায় ৭ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের কিছুদিন পর তার ওয়ারিশগণ ওয়ারিশ সূত্রে ক্রয়কৃত ৭ শতক জমির মধ্যে থেকে ৪ শতক জমি দখল করে নিলে জমির ক্রয়কৃত মালিক সাজেদুল অন্যদাগে ৪ শতক জমি দখল করে টিন দিয়ে বসতবাড়ী নির্মাণ করেন।

সাজেদুলের নির্মাণকৃত বাড়ীতে শুক্রবার সকালে জমি বিক্রেতা প্রতিবেশী আব্দুর রাকিব, তার স্ত্রী হাজেরা এবং ছেলে তারেক হামলা চালায়। এসময় তারা বাধা দিলে উভয়ের মারপিটে ভুক্তভোগী ৩ জনসহ ৪ জন আহন হন। এদের মধ্যে প্রতিপক্ষের হাজেরা বেগমও আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে অভিযুক্ত আব্দুর রাকিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাজেদুল ইসলামের মারপিটে তার স্ত্রী হাজেরা বেগম আহত হয়েছেন বলে জানা যায়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি অবগত হয়েছি। এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ