• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

টোকিও অলিম্পিকের চারশ মিটার দৌড়ে মনোনীত জহির রায়হানকে গণসংবর্ধনা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৫১৯ পঠিত
আপডেট: সোমবার, ২৪ মে, ২০২১

শেরপুর প্রতিনিধি ঃআগামী ২৩ শে জুলাই টোকিও অলিম্পিক গেইমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিকের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মনোনীত হয়েছে শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের দিঘলদী চিকারচর গ্রামের কৃতি সন্তান জহির রায়হান।ওয়াইল্ড কার্ড নিয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে টোকিও অলিম্পিকে অংশ নিবেন বাংলাদেশের ৪০০ মিটার দৌড়ে রেকর্ডধারী স্প্রিন্টার জহির রায়হান।গত বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন (বিওএ)।

টোকিও অলিম্পিক গেইমস্ এ মনোনীত হওয়ায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জহির রায়হানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।২৩ মে রবিবার রাতে দিঘলদী টিকারচর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এলাকাবাসির সত্বঃস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসী, স্থানীয় ক্লাব ও নেতা কর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সিক্ত হয় জহির রায়হান।

পরে লছমনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।

এসময় বিশেষ হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মিনাল,শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত,লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,চেয়ারম‍্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত‍্যাশী মোঃ ইয়াদ আলী মেম্বার,বলাইরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সংবর্ধিত জহির রায়হানের বাবা আব্দুর রেজ্জাক মাষ্টার প্রমূখ।নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ জহির রায়হানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ