• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বঙ্গবন্ধুর ৬ দফার মাধ্যমেই স্বাধীনতার বীজ বপিত হয়েছিল’/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ম‌শিউর রহমান ব‌লে‌ছেন, বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ছয় দফা। ছয় দফার মাধ্যমেই স্বাধীনতার বীজ বপিত হয়েছিল। ১৯৬৬ সালের ৭ জুন বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একটি দিন।’

সোমবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক প‌রিষ‌দের উদ্যোগে “ছয় দফা বাঙালি জা‌তির ম্যাগ‌না কার্টা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রাক্কালে যেসব আন্দোলন বাঙালির মনে স্বাধীনতার চেতনা ও স্পৃহাকে ক্রমাগত জাগিয়ে তুলেছিল, ছয় দফা আন্দোলন তারই ধারাবাহিকতার ফসল। এরই ধারাবাহিকতায় উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বাঙালির অবিস্মরণীয় বিজয়, একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চের গণহত্যা এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পথ ধরে দেশ স্বাধীনতার পথে এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর নয় মাসের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

স্বাধীনতা শিক্ষক প‌রিষ‌দের সভাপ‌তি প্র‌ফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আ‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ই‌বির সা‌বেক প্রো-‌ভি‌সি প্র‌ফেসর ড. শাহীনুর রহমান, প্র‌ফেসর মোঃ সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হ‌রিচাঁদ মন্ডল সুমন, মে‌হেরু‌ন্নেছা, প্রভাষক শামীম, সুশান্ত মন্ডল,হারুন অর রশিদ,অধ্যক্ষ শরীফুল, সালাহউদ্দিন তারেক প্রমুখ।

(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দপ্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ