• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ছাত্রদলের ইফতার বিতরণ রাজধানীতে।

রিপোর্টার: / ৪২৯ পঠিত
আপডেট: শনিবার, ৯ মে, ২০২০

ক্রাইম বাংলা ডেস্ক ঢাকা  : বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে ২০০ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এ ত্রাণ ও ইফতার সামগ্রী দেওয়া হয়। এছাড়া ঢাকা  বিকেলে কলেজের সামনে প্রায় ২৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, রাজু আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ গাফফার হোসেন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি সোহেল আরমান, দনিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরকার, সদস্য সচিব নূর মোহাম্মদসহ মহানগর, থানা ও কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ