• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই করোনা মাহামারি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ – আব্দুর রহমান । দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৫০২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

ক্রাইম বাংলা ডেক্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসেছিল বলেই আজ একটি উন্নত রাষ্ট্র আমরা পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং উন্নত বিশ্বের একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ‘আয়েশা শরিয়তউল্যা টেকনিক্যাল স্কুল ও কলেজের‘ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ফরিদপুরে ১-আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমান।
তিনি এ সময় অল্প কয়েকদিন আগে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে কথা বলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে বলেন, হে পিতা তুমি দেখে যাও ২৫ বছর পরে আজ ফরিদপুর ছাত্রলীগের বন্ধাত্বক ঘুচেছে। ছাত্রলীগের রাজনীতির মধ্যদিয়ে ফরিদপুরে সরকার এবং আওয়ামী লীগের মুখ উজ্জ্বল হবে। তিনি ছাত্রলীগকে হুশিয়ারী দিয়ে বলেন, ছাত্রলীগের কেউ টেন্ডারবাজি, জমি দখল গোলমাল গোলোযোগ, সহিংসতায় জড়াতে পারবেনা। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে তাদেরকে বহিষ্কারও করা হবে। বর্তমান বিশ্ব করোনা মাহামারি চলছে। বাংলাদেশও তার বাইরে নয়। দেশে করোনা সংক্রামন বৃদ্ধি পেয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমারা শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। যার বলিষ্ঠ নেতৃত্বে দেশ সহনশীলতা মধ্যে আছে এবং প্রধানমন্ত্রী নেতৃত্বে এই করোনা মাহামারি কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। বর্তমান আওয়ামী লীগের সরকার শিক্ষা বান্ধব সরকার। সে জন্যে সরকার সাধারণ শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। এর ধারাবাহিকতায় ০০ উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল এ- কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সরকারি এ কলেজের উদ্বোধনী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্বে করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ও অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা এম এম শফিউল্লাহ শাফি।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান মীরদাহ পিকুল, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত হোসেন, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার,  ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ