• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

মহিপুর থানা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী মহিপুর থানা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শেষ বিকেলে মহিপুর মুক্ত মঞ্চে মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসমাম হাওলাদার,সহ সভাপতি আবু সালেহ পাটোয়ারী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,এমপি মহিবের একান্ত বিশেষ সহযোগী তরিকুল ইসলাম মৃধা, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, মহিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক কালাম সরদার, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম আকন, কলাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহম্মেদ, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার ও মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান সহ জেলা, উপজেলা ও মহিপুর থানা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় এমপি মহিব বলেন শ্রমিক লীগ অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার দরজা এই জনপদের সবার জন্য উন্মুক্ত আপনাদের যে কোন সমস্যা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি তা সমাধান করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ