• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মুরাদ হাসানের বিরুদ্ধে সারাদেশে মামলা করবে বিএনপি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৬ পঠিত
আপডেট: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ক্রাইম ডেস্ক  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করায় সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন জ্যেষ্ঠ নেতা জানান, সোমবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় মামলা করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।
তিনি বলেন, ‘মামলার ড্রাফট করার কাজ প্রায় শেষ। এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পেলে আমরা সেই ড্রাফট সারাদেশে পাঠিয়ে দেব।’

বিএনপি বলেছে, খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্য, বিশেষ করে নারী সদস্যদের নিয়ে ডা. মুরাদ হাসানের অশালীন, অরুচিকর রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর।

তারা বলেন, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এই ধরনের নারী বিদ্বেষী, বর্ণবাদী, সমাজবিরোধী বক্তব্য ও সংবিধানবিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে। তাই ডা. মুরাদকে মন্ত্রিসভা ছাড়াও জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ