Array মহিপুরে শীতার্তদের মাঝে এমপি মহিবের কম্বল বিতরন/দৈনিক ক্রাইম বাংলা। মহিপুরে শীতার্তদের মাঝে এমপি মহিবের কম্বল বিতরন/দৈনিক ক্রাইম বাংলা। – Daily Crime Bangla
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

মহিপুরে শীতার্তদের মাঝে এমপি মহিবের কম্বল বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩১ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

মনিরুল ইসলাম (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :পটুয়খালীর মহিপুরে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান।

শুক্রবার সকালে মহিপুর -আলিপুর ও কুয়াকাটার প্রায় ১৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি বারেক মোল্লা, লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, সাধারণ সম্পাদক জামাল সরদার, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসান সহ আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সাংসদ মহিববুর রহমান জানান, ‘প্রতি বছরই আমি অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এই কাজটা আমি অনেক আগ থেকেই করে আসছি। এবছরও আমার নির্বাচনী এলাকা কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালীসহ প্রতিটি ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণের লক্ষে কম্বল পৌঁছে দেবো।’
সম্পূর্ন নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ