• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৬-৩১ অর্থবছরের মধ্যে সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের দুদকের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেশে ডেঙ্গুর প্রকোপ: একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭১ ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও আগ্নেয়গিরির ছাই: সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট সূচিতে বড় পরিবর্তন মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকারের কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ- লালমোহনে এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩২৫ পঠিত
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ নজরুল ইসলাম।। ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে রবিবার বিকালে উপজেলা ও পৌরসভা কৃষকলীগের আয়োজনে লালমোহন বাজারের মুক্তিযুদ্ধ এভিনিউতে জাতীয় কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলনে আলহাজ্ব মোখলেস বকশীকে লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি, শাহীন আলম মাকসুদকে সাধারণ সম্পাদক এবং আবুল বাশার কে পৌরসভা কৃষকলীগের সভাপতি ও রিপন মাহমুদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ভোলা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশিদ। ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ কে জয়যুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষে নব কমিটিকে কাজ করার আহবান জানান বক্তারা। লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ