• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

খাদ্যসহ বিভিন্ন সংকটে রুশ বাহিনী : যুক্তরাজ্য/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

ইউক্রেনে রুশ সামরিক বাহিনী খাদ্যসহ বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় সৈন্যদের খাদ্য ও জ¦ালানীসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে রুশ বাহিনী।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনকে যেভাবে দেখেছিল, ইউক্রেন এখন আগের চেয়ে আলাদা।’ সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, ‘২০১৪ সালের দিকে রাশিয়া বিনা লড়াইয়ে ক্রিমিয়া দখল করেছিল এবং বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছিল। কারণ, তারা পূর্ব দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘দখলদাররা ভেবেছিল, তারা আগের ইউক্রেনে যাচ্ছে, ২০১৪-২০১৫ সালে যেখানে তারা নির্ভয়ে অনৈতিক কাজ করেছিল। কিন্তু, এখন আমরা আলাদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ