• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা উপনিবেশবাদী শাসন ও বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর: এক ঐতিহাসিক বিশ্লেষণ এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে মার্কিন হামলা অপ্রতিম অকাল প্রয়াণ: আসামিদের পক্ষ নেবেন না কুমিল্লা আইনজীবী ইস্তানবুল বিমানবন্দরে নতুন রানওয়ে চালু হচ্ছে বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার আহ্বান তারেক রহমানের বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা জোরদারে তারেক-বাঙ্গা বৈঠক মধ্যপ্রাচ্যের ১০ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা জারি প্রথম এ৩৩০ দিয়ে সান ফু কুওকের দূরপাল্লার যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করল ইসি

সবজি চাষে ব্যস্ত কৃষকরা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০২ পঠিত
আপডেট: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সেলিম মিয়া,রংপুর প্রতিনিধি।।রংপুর নগরীতে শীতকালীন বিভিন্ন প্রকার সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় উৎপাদন ও ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। তবে সার ও কীটনাশকের মুল্য বৃদ্ধিতে উৎপাদন নিয়ে কিছুটা শংকায় আছেন অনেকেই।

সরেজমিনে দেখা গেছে, নভেম্বর মাস থেকে এলাকায় শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ। অনুকূল আবহাওয়ায় মাঠ জুড়ে শোভা পাচ্ছে ফুলকপি, বাধাকপি, শাক সবজির ক্ষেত। নিড়ানি, কীটনাশক প্রয়োগ ও সেচ প্রদানে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণীরা। আবার কোথাও কোথাও আগাম সবজি বিক্রিও করছে অনেক চাষী।

নগরীর ১১ নং ওয়ার্ডের বালাবাজার এলাকার অনিতা ও লালমন বলেন, কপি চাষে বর্তমানে বার শতাংশ জমিতে খরচ যাবে প্রায় ৬০০০-৭০০০ হাজার টাকা। কারণ সার ও কীটনাশকের দামটা একটু বেশি। তার পরেও বর্তমান যে বাজার আছে এই রকম বাজার থাকলে লাভ হওয়ার সম্ভাবনা আছে। পরে যদি বাজার পড়ে যায় তাহলে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

বাজারে প্রত্যাশিত দামও ভালো পাওয়া যাবে। তবে সার ও কীটনাশকের সহজলভ্যতা থাকলে আরও লাভবান হওয়ার সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ