• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ প্রবেশের তীব্র নিন্দা জানাল কাতার সবজির পর এবার ডিমের দামেও অস্থিরতা: বিপাকে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানালেন বিমানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট জাতিসংঘে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে উচ্চপর্যায়ের সভা কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন উড়োজাহাজ বহর গড়তে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান শক্তি: হাবিবুর রশিদ হাবিব

কলই শাক তোলার অপরাধে কিশোরীকে হত্যা, আসামী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

ক্ষেতের কলই শাক তুলতে গিয়ে নিখোঁজ হওয়া মোসাঃ স্বপ্না আক্তার (১৩) কিশোরীর সন্ধান ও রহস্য উদঘাটন করা হয়েছে। ওই কিশোরকে শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে হত্যা করা হয়েছে।

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রোববার (১৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে দশটার দিকে স্বপ্নার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় রেজাউল সরদার (৩৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে কিশোরী স্বপ্নার বাবা মো. বাবুল ফকির (৩৫) বাদী হয়ে সোমবার (১৬ জানুয়ারী) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১২, তারিখ- ১৬/০১/২০২৩।

মামলা ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারে (৪০) এর ক্ষেতে যায়। সে সময় তার সাথে দাদি আয়শা বেগমও ছিল। শাক তোলা শেষ করে দাদি বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বপ্না আক্তারকে তলপেটে লাথি মেরে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে রেজাউল। তারই দেখানো স্থান থেকে রোববার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। রেজাউলকে সোমবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, প্রতিবেশী রেজাউলের ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। হত্যার পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ