• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

নেপালের পোখারায় বিধ্বস্ত বিমানের ৭২ আরোহীর মধ্যে  ৭২ জনেরই লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৬ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ক্রাইম বাংলা ডেস্ক।।

নেপালের পোখারায় বিধ্বস্ত বিমানের ৭২ আরোহীর মধ্যে এখন পর্যন্ত ৭২ জনেরই লাশ উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার পোখারার সেতি নদী থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত বিমানের আরও একজন আরোহীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাস্কি জেলার সহকারী মুখ্য জেলা কর্মকর্তা অনিল কুমার শাহি জানান, একজন আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার উদ্ধার অভিযান শেষ হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে গত রোববার পোখারায় আসছিল এটিআর-৭২ বিমানটি। ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করা বিমানটি অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয়। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন চারজন বিমানকর্মী। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। ভারতীয়, ফরাসি, অস্ট্রেলিয়ান, আইরিশ, রাশিয়ান এবং কোরিয়ান যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিমানে মোট পাঁচজন ভারতীয় ছিলেন। শেষ পর্যন্ত ৭২ জনের মরদেহ উদ্ধার হলো। নিহতদের মধ্যে ৩ জন নবজাতক, আরও ৩ শিশু ও ৬২ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব নগেন্দ্র ঘিমিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ব্ল্যাক বক্সটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরে এটি কাঠমান্ডুতে তদন্ত দলের কাছে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ