• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ভাগ্য রিমান্ডে -কবি নুরুল আমিন

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

মানুষের জীবন ধারার অন্তরালে লুকিয়ে আছে কত ব্যথা, কত হতাশা-ব্যর্থতার চিত্র। সেই সব খবর কে আর রাখে। মানুষ কত স্বপ্ন দেখে। নিমিষেই সেই স্বপ্ন ভেঙে যায়। তবুও মানুষ থেমে থাকে না। নতুন কোনো স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে থাকে। এই নিরন্তর পথচলার মূলে থাকে অদম্য উদ্দীপনা আর দিগন্ত জয়ের স্বপ্ন।

মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা ‘ভাগ্য রিমান্ডে’ বইতে সহজ সরল বর্ণনায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেইসঙ্গে নানা অনিয়ম-অসঙ্গতি, অসহায়-বঞ্চিত মানুষের কথা, সমস্যা-সম্ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় বিধৃত হয়েছে। কতটা পেরেছি সে বিচার আপনাদের হাতে রইল।
সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমাদের জীবনধারা উন্নয়নের যে স্বপ্ন দেখছি, তা ডানা মেলে আপনাদের হৃদয়ে জেগে উঠবে এই প্রয়াসে এই আয়োজন। আমার এই লেখা কারো মনের মাধুরীতে এতটুকু সাড়া জাগাতে পারলে আমার শ্রম সার্থক হবে।
এটি আমার লেখা ষষ্ঠ বই। এর আগে আমার লেখা কবিতার বই- ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে, গল্প ও প্রবন্ধ- জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে এবং নাটক- ভাষা আন্দোলন প্রকাশিত হয়েছে।
২০২৩ সালের অমর একুশে জাতীয় বইমেলায় প্রকাশ হচ্ছে আমার লেখা বই ভাগ্য রিমান্ডে।
আমি এক আলোর পথযাত্রী। প্রিয় পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে চাই। সকলের দোয়া কামনা করি।
লেখক – মোঃ নুরুল আমিন,
nurulamin911@gmail.com,
01759648626


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ