• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

গাজীপুরে অপহৃত শিশু রংপুরে উদ্ধার ; অপহরণকারী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরে মুক্তিপণের দাবিতে তিন বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহলণকারিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর থানা এলাকা হতে ব্যাবসায়ী সামিদুল ইসলামের তিন বছরের শিশুপুত্র মোঃ আরাফাত হোসেনকে শনিবার সকালে অপহরণ করে রংপুরে নিয়ে এসে মুক্তিপন দাবি করা হয় ।

এ বিষয়ে শিশুটির বাবা গাজীপুর থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অপহরণকারি হারাগাছ বেনুপাড়া এলাকার আব্দুর রউফের পুত্র মোঃ রাকিব চৌধুরী মিলনকে (৩০) সন্ধ্যায় রংপুর নগরীর চিড়িয়াখানার পাশে টেনিস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গাজীপুর থানার অভিযোগের পরে রংপুর পুলিশ অপহরণকারিকে গ্রেফতার করে। তাকে গাজীপুর থানায় পাঠানো হবে। কারণ সেখানেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ