• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। নিজ বাড়ির উঠোনে আমগাছে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ৫ ফেব্রুযারী রবিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরনভার মহুয়ারবাগ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার জানায়, রবিবার ভোরে নিহতের মেয়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজে বাইরে এসে বাড়ির উঠোনে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে । তারা থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ