• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে স্বামীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রীর উপর অভিমান করে বিষ পানে মারুফ হোসেন বাবু(৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
৬ ফেব্রুয়ারি সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারুফ হোসেন বাবু পৌরসভার ৩নং ওয়ার্ডের সামসুল হুদার ছেলে।

প্রায় ৭ মাস পুর্বে মারুফ হোসেন বাবুর স্থানীয় সুরমা নামে মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারুফ সুরমা দম্পতির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। বিষ পানের ঘটনার আগের রাতেও মুঠোফোনে স্ত্রী সুরমার সাথে বাকবিতণ্ডা হয়।পরে স্ত্রীর উপর দীর্ঘদিন থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলফিলো মারুফ-সুরমা দম্পতির মাঝে। তবে সেই মনোমালিন্যর এক পর্যায়ে বিষপান করে মারুফ বাবু। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে বিষপান করা অবস্থায় ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া গ্রামে করতোয়া নদী সংলগ্ন ভুট্টার জমি থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা করতোয়া নদীর ঘাটপাড়ায় পড়ে ছিল নিহত মারুফ হোসেন বাবু জীবিত অবস্থায় পড়ে ছিল । তখন তার মুখ দিয়ে ফেনা উঠছিলো । স্থানীয় কয়েকজন নারী নদীতে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে সেখানে স্থানীয় অনেক লোক জন জড় হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাসকিয়া বলেন, সকাল বেলা ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার অবস্থা আশংকাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার পুরো শরীরে বিষ ক্রিয়া ছড়িয়ে পড়ে। সকালেই তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, ঘটনা শুনেছি। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মারা গেছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ