• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ক্যাডেট ছাত্র জুবায়ের, দাফন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৯৩ পঠিত
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

বাবা-মা’র স্বপ্ন আর পূরণ হলোনা ক্যাডেট কলেজ পড়ুয়া মেধাবী ছাত্র ক্যাডেট সালমান রহমান জুবায়েরের (১৫) অকাল মৃত্যুতে। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। একটি দুর্ঘটনা তাদের সেই স্বপ্ন ভেঙ্গে চুড়মার হয়ে গেছে।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারী) বিকেলে জুবায়ের বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অবস্ট্রাকল ট্রেনিং চলাকালিন সময়ে শূন্যের ওপরে রশি থেকে ছিটকে পড়ে লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ও পরে সন্ধ্যা ৭টায় লেবুখালী সিএমএইচ-এ আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৭ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ মাঠে প্রথম ও বেলা সাড়ে ১১টায় পানপট্টি ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ক্যাডেট জুবায়েরের দাফন সম্পন্ন করা হয়েছে।

জুবায়ের গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা সুলতানা মনির বড় ছেলে। তিনি গলাচিপার মেধাবী ও বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

বরিশাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজেও জুবায়ের ৪৭ জন শিক্ষাথীর মধ্যে শুরু থেকেই মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ