• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ঘোড়াঘাটে আত্মহত্যার মিছিলে ৩ ব্যক্তি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৪২ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে আত্মহত্যার মিছিলে ৩ ব্যক্তি। কেউ প্রেমিকার উপর কেউ স্ত্রীর উপর অভিমান করে কেউবা নেশায় আসক্ত হয়ে সাংসারিক অভাব অনটনের কারণে পাওনাদারের বোঝা বইতে না পেরে আত্মহত্যার মিছিলে যোগ দেন।
ঘোড়াঘাটে গলায় ৫ ফেব্রুয়ারী রোববার ভোরে নিজ বাড়ির উঠোনে আমগাছে রশিতে ঝুলে আত্মহত্যা করেন ঘোড়াঘাট পৌরসভার মহুয়ারবাগ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি ।
৬ ফেব্রুয়ারি সোমবার স্ত্রীর উপর অভিমান করে বিষ পানে আত্মহত্যা করে পৌরসভার ৩নং ওয়ার্ডের সৈয়দ খাঁ বাজারের (এসকে বাজার) এলাকার সামসুল হুদার ছেলে মারুফ হোসেন বাবু(৩৬)।

১০ ফেব্রুয়ারী শুক্রবার নেশায় আসক্ত,হতাশা ও আর্থিক অনটনের কারণে ঘোড়াঘাটে শরিফুল ইসলাম(৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এই আত্মহত্যার ঘটনা নিয়ে এক সপ্তাহে ৩ ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

১০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের উদয়ধুল গ্রামের নিজ ঘড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের দত্তক পুত্র।

স্থানীয় ইউপি সদস্য সামসুল হক ও নিহতের পরিবার জানায়,শরিফুল একজন ভ্যান চালক ছিল।তিনি প্রতিনিয়ত মাদক সেবন করতো।মাদকের টাকা ও সংসার চালাতে গিয়ে তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন।ঘটনার দিন বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে একাকী তিনি তার ঘরে ঘুমাতে যান।সকাল বেলা তার স্ত্রী শাখিলা বেগম ঘুম থেকে উঠার জন্য ডাক দিয়ে দরজায় ধাক্কা দিয়ে খুলে ঘরের তীরের সাথে তার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ