• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

ভোলার লালমোহনে বিদ্যুত স্পর্শে যুবকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে অপু পোদ্দার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকার আক্কাস আলী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত অপু একই এলাকার পতি পোদ্দারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালের দিকে পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন অপু। এসময় অসাবধনতাবশত বিদ্যুতের তার অপুর শরীরে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে লোকজন উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ