• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাটখিলে আসন্ন রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায়/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম,নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে আসন্ন পবিত্র মাহে রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার/খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪মার্চ) দুপুর ১২টা উপজেলা সভাকক্ষে পবিত্র মাহে রমজান মাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের উদ্যোশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মার্কেটিং অফিসার বিজয় বাবু, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কমিশনার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পরিচালক পলাশ সমদ্দার, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান লান্টু, হোটেল ব্যবসায়ীদের পক্ষে মোহাম্মদীয়া হোটেলের পক্ষে ম্যানাজার নোমান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের কার্যক্রম ও জনপ্রতিনিধিগণের করনীয় সম্পর্কে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে কোন ক্ষতিকর কৃত্রিম রঙ মেশাবেন না। কোন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া যাবে না। পুরাতন বাঁশী পঁচা খাবার সরবরাহ করা যাবে না। রমজানে দিনের বেলায় খাবার হোটেল দোকান খোলা রেখে খাবার বিক্রি করতে পারবে না। কোন কিছুর দামই কেনা দাম থেকে অস্বাভাবিকভাবে বেশি রাখা যাবে না। ব্যাবসা প্রতিষ্ঠানে পন্যের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।
তিনি মতবিনিময় সভায় অনেক ব্যবসায়ীর অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এই মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও জনপ্রতিনিধিরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ