• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

একতরফা প্রেম বিয়ে প্রস্তাব প্রত‌্যাখান করায় লুটপাট, হুমকি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ভূক্তভোগিরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরের বক্তিয়ারপুরে মেয়ের বাবার বিরুদ্ধে বিয়ের দাবিতে মেয়েকে প্রেমিকের বাড়িতে রেখে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলের পরিবার বাড়িঘর লুটপাট ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শাহিনা আক্তার জানান, সামছুল আলমের মেয়ে সোনিয়া আক্তার আমার ছেলে শাকিলকে পছন্দ করে জানিয়ে সামছুল আলম আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু আমার ছেলের ওই মেয়ের সঙ্গে কোনো সর্ম্পক নেই। তাই আমরা বিয়েতে অসম্মতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সামছুল আলম সেদিনই বড় ধরণের ক্ষতির হুমকি দেন। তাঁর মেয়েকে আমার বাড়িতে রেখে পুলিশে খবর দিয়ে জেলের ভাত খাওয়াবে বলেও জানান। এর প্রেক্ষিতে আমার পরিবারের নিরাপত্তার জন্য রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত হাজিরহাট মেট্রো রংপুর এ গত ২ ফেব্রুয়ারি তারিখে আবেদন করি।
শাহিনা বেগম বলেন, এদিকে গত মঙ্গলবার আমার বাড়িতে কেউ না থাকার কথা জানতে পেরে সামছুল আলম রাত ২টার দিকে প্রধান গেট ও থাকার ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন। মেয়েকে রেখে পোষা চারটি ছাগল ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যান। আমরা এখন ভয়ে বাড়িতে ভিড়তে পারছি না।
শাহিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, সামছুল প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায় হয়ে পালিয়ে বেড়াচ্ছি। ছেলে লেখাপড়া বন্ধ করে ঢাকায় আছে। নিজের বাড়ি ঘরে নিজেরাই প্রবেশ করতে পারছি না। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তাই গণমাধ্যমের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার আবেদন করছি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সামছুল আলমের নিজ ব্যবহ্নত ০১৭০৫৯৫৮০৯৪ নাম্বারে যোগাযোগ করে সংযোগ বন্ধ পাওয়া যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ