• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো.দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের লোন্দা গ্রামের মো.ফোরকান গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিখোজ হলে মঙ্গলবার তার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনদিন পর তাপবিদ্যুতের পাশে খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ