• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ২ শিক্ষার্থী নিহত,গুরুত্বর আহত ১জন/দৈনিক ক্রাইম বাংলা। 

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দশম শ্রেণির ৩ শিক্ষার্থী গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থী মারা গেছে।

জানা যায়, বুধবার (২২শে মার্চ) ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর নবম শ্রেণির শিক্ষার্থীরা এ হামলার ঘটনা ঘটায়।

আহত শিক্ষার্থীরা হলো- নাফিস (১৬), মারুফ (১৫), সিয়াম (১৫)। আশংকাজনক অবস্থায় নাফিস ও মারুফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নাম না বলা শর্তে জানান, এরা কিশোর গ্যাং এর লোক। বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন অপকর্ম করে বেড়ান। স্কুলে ঠিকমতো যায় না। এরকম কিশোর গ্যাং এর লোক রয়েছে বিভিন্ন জায়গায়। এদেরকে নিয়ন্ত্রণ করে বড় মানুষ।

স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনা শুনেছি। এবং নাফিস ও মারুফ দুইজন শিক্ষার্থী বরিশাল হাসপাতালে নেয়ার সময় মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও জানা যায়, বরিশাল হাসপাতালে নাফিস ও মারুফ নামের দুই শিক্ষার্থীকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবং আমি সহ একাধিক পুলিশ সূর্যমনি অবস্থান করছি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ