• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক- প্রেসক্লাব বাউফল সাংবাদিকদের মতবিনিময় ওসি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার “প্রেসক্লাব বাউফল” এর কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক মতবিনিময় করেছেন।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় থানা কন্ফারেন্স হলরুমে এ মতবিনিময় করে সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় নবাগত ওসিকে সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান ও তদন্ত ওসি মিজানুর রহমান সহযোগিতা করেন।

প্রথমে পরিচয় পর্ব শেষ করে এটিএম আরিচুল হক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। আমরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজের যেকোনো অসংগতি দূর করা সম্ভব। নবাগত ওসি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

নবাগত ওসির আমন্ত্রণে মতবিনিময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ও বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদ এবং প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি এম জাফরান হারুন, প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি ফিরোজ আলম, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিংকন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য জিএম ফারুক সহ আরও সাংবাদিকবৃন্দ।

পরে প্রেসক্লাব বাউফল এর সাংবাদিকরা নবাগত ওসিকে তথ্য আদান-প্রদানের ও বিভিন্ন বিষয়ে সহযোগীতা করার কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ