• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

অবশেষে ১৭ বছর পর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩৫ পঠিত
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী ১৭ বছর পরে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পানখালী এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে ২০০৬ সালের ৮ই জানুয়ারি সুলতান খান হত্যা হয়। ঘটনার দিন সন্ধ্যা ৬টায় বাজার থেকে ফেরার পথে জাফর প্যাদা ও তার সাথে থাকা লোকজন মিলে নূর হাওলাদারের বাড়ির সামনে বসে সুলতান খানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১জনের নামে ও অজ্ঞাত লোকদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অনেক কাটখড় পুরিয়ে তখন পুলিশ ও সি আই ডি এর তদন্তে আদালত থেকে ১০ জনকে খালাস দেওয়া হয়। এই মামলায় তখন প্রধান আসামী জাফর প্যাদা ১৬৪ ধারায় অপরাধ শিকার করে জবানবন্দি দেয়। তবে মৃত্যুর আগে মোঃ সুলতান খান নিজ মুখে বলে যান জাফর প্যাদা তাকে হত্যার করার লক্ষ্যে হামলা চালায়। প্রধান আসামী জাফর প্যাদা জামিন নিয়ে আসলেও আর আদালতে হাজির হয়নি।

এসব ঘটনার পরে ১৭ বছর পরে গত ৭ই এপ্রিল ২০২৩ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভুক্ত আসামী জাফর প্যাদাকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী পরিবার বলেন, জাফর প্যাদা সহ আরো অনেকে মিলে সুলতান খানকে পিটিয়ে মেরে ফেলেছে। আইনের ফাঁক ফোকর দিয়ে মামলার প্রধান আসামী জাফর প্যাদা ছাড়া সবাই খালাস পাইছে। আজ বহু বছর পরে প্রধান আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ এতে আমরা খুশি। তবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন আসামীর ফাঁসি দেওয়া হোক।

এবিষয়ে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এজাহার ভুক্ত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছি। আদালতে প্রেরণ করেছি এবং আইন তার সঠিক বিচার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ