• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় উদ্ধার হলো পরিযায়ী জলচর পাখি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পরিযায়ী জলচর পাখি কালোমাথা কাস্তেচরা।

বৃহস্পতিবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নীলগঞ্জ খেয়াঘাট কলাপাড়া এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্যরা বাংলাদেশে বিরল প্রজাতির এ পাখিটি উদ্ধার করে।

এসংগঠনের সদস্যরা জানান, আন্ধারমানিক নদীর চরে বিচরণ করার সময় শিকারীদল পাখিটি ফাঁদে ফেলে আটক করে।

পাখিটি লম্বায় প্রায় ৭২ সেন্টিমিটার এবং ঠোঁট ২০ সেন্টিমিটার। ওজন প্রায় এক কেজি। লম্বা গলা, পা ও ঠোঁটের অধিকারী পাখিদের মধ্যে কাস্তেচরার রঙ পুরো সাদা। কেবল গলা থেকে ঠোঁট কালো এবং ঠোঁট লম্বা এবং নিচে বাঁকানো। এ পাখিটিকে ‘কাঁচিচোরা’ পাখিও বলে। যার ইংরেজি নাম ইষধপশ-যবধফবফ ওনরং এবং বৈজ্ঞানিক নাম ঞযৎবংশরড়ৎহরং সবষধহড়পবঢ়যধষঁং। জলচর অন্য পাখির মতো এ পাখিটিকে সচরাচর দেখা যায় না। বাংলাদেশে এ পাখিটি ‘দুর্লভ পাখি’ হিসেবে তালিকাভুক্ত।

কলাপাড়া এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সী জানান, শিকারীদের ফাঁদে পড়ে পাখিটা কিছুটা অসুস্থ্য। তাই বন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিরল এ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পাখিটা সুস্থ্য হলে বনে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ