• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাখমুতে সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রশংসা জেলেনস্কির ॥ হামলা প্রতিহতের দাবি রাশিয়ার/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কিয়েভ (ইউক্রেন), ৬ জুন, ২০২৩ (অনলাইন ডেস্ক) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিধ্বস্ত বাখমুত শহরের কাছে এগিয়ে যাওয়ায় তার সৈন্যদের প্রশংসা করেছেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা বড়ো ধরনের হামলা প্রতিহত করেছে।
পোপ ফ্রান্সিসের শান্তির দূত ইতালিয়ান কার্ডিনাল মাটিও ঝুপি দুদিনের আলোচনার উদ্দেশ্যে কিয়েভ পৌঁছানোর প্রেক্ষাপটে সোমবার উভয়পক্ষ এ পাল্টাপাল্টি দাবি করলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সাবাশ যোদ্ধারা! আমরা দেখছি সেখানে আমরা যে পদক্ষেপই নিই রাশিয়া কেমন হিস্টোরিয়া গ্রস্তের মতন আচরণ করে। শত্রুরা  জানে  ইউক্রেন জিতবে।
এর আগে ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গানা মালইয়ার যুদ্ধক্ষেত্রে কিছু অগ্রগতির উল্লেখ করেছিলেন।
তিনি বলেছেন, বাখমুত এখনও শত্রুতার মূল কেন্দ্র রয়ে গেছে। আমরা সেখানে ব্যাপকভাবে অগ্রসর হচ্ছি।
রাশিয়া মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছিল।
ইউক্রেন বলেছে, তারা বাখমুতের পুন:নিয়ন্ত্রণ নিতে বড়ো ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তবে এ হামলা কবে নাগাদ শুরু করবে ইউক্রেন সে সম্পর্কে কিছু বলেনি।
এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি সেক্টরে বড়ো ধরনের হামলা চালিয়েছে। এ হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া দেড় হাজার সৈন্য নিহত এবং একশরও বেশি সশস্ত্র যান ধ্বংস হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ