• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ জুন/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

গোপালগঞ্জ), ৬ জুন, ২০২৩ () : গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
আগামী ৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর আড়াই টা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। ওই দিনই এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। সংগীত, নৃত্য, একক অভিনয় ও আবৃত্তি বিষয়ে ৭টি বিভাগে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংগীতে থাকবে পঞ্চগীতি কবির গান ( রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,দীজেন্দ্র লাল রায়, রজণী কান্ত সেন ও অতুল প্রসাদ সেন), লোক সংগীত, দেশত্ববোধক সংগীত (ভাষারগান, স্বাধীনতা/মুক্তিযুদ্ধের গান)।
নৃত্য প্রতিযোগিতায় থাকবে লোক নৃত্য,সৃজনশীল নৃত্য, কথক, মণিপুরি, ভারত নট্যম ইত্যাদি।  আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা থাকবে উন্মুক্ত।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালাচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন,  ৪টি বিষয়ের ৭টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ‘ক’  বিভাগে প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে (যুব) ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
ওই কর্মকর্তা আরো বলেন, প্রতিযোগীকে আজ মঙ্গলবার ৬ জুনের মধ্যে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমা  দিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ের প্রতি বিষয় ও বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে পুরস্কার এবং সনদপত্র  প্রদান করা হবে। শুধুমাত্র প্রতিযোগিতার প্রতি বিষয় ও বিভাগে ১ম স্থান অধিকারী ৭ জন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেব।
ওই কর্মকর্তা বলেন, জেলা পর্যায়ের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিত উৎসব মুখর  পরিবশে  সম্পন্ন হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ