• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় কলেজ শিক্ষকের বাসায় চুরি ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার / ২৫৭ পঠিত
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩

কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মো. বাহাউদ্দিনের বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।

কলেজ শিক্ষক মো. বাহাউদ্দিন কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার নিজ বাড়িতে বসবাস করেন।
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. বাহাউদ্দিন জানান, তাঁরা ঘুমিয়ে ছিলেন। ঘরে প্রবেশের প্রধান দরজা ভেঙে দুস্কৃতিকারিরা হঠাৎ ঘরে প্রবেশ করে। দুস্কৃতিকারিরা দলে দুইজন ছিল। ওরা ফুল প্যান্ট পড়া ছিল এবং খালি গায়ে ছিল। ওদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং হাতে ছুরি ও লাঠি ছিল। একজন হাতে থাকা মোটা লাঠি দিয়ে তাঁর রুমে প্রবেশ করে ঘুম থেকে ডেকে পিঠে আঘাত করে। এক পর্যায়ে আলমিরার চাবি ছিনিয়ে নেয়। দুস্কৃতিকারিরা আলমিরা থেকে সাত ভরি স্বর্ণ এবং এক লক্ষ ৫১ হাজার টাকা নিয়ে চলে যায়। আধা ঘন্টা ধরে দুস্কৃতিকারিরা ঘরের বিভিন্ন মালামাল তছনছ করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, এ ঘটনার কিছুই আমাদের জানানো হয়নি। আমরা পুলিশ পাঠাচ্ছি এবং খোঁজ-খবর নিয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ