• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,, সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের দাবীতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু / ২১৯ পঠিত
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার (২ জুলাই ২০২৩) বেলা ১১:৩০ টার সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা’৭১ এর উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে ওয়ার্কার্স পার্টি ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন কে মনোনয়ন প্রদানের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম হায়দার আলী জমাদ্দার।
এতে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার হাওলাদার, আফজাল সরদার, আবুল কালাম জমাদ্দার, নিপু দে, নুপুর বেপারী প্রমুখ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘কমরেড আবুল হোসাইন মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক ও মানব মুক্তির সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন। তার দীর্ঘ ৫২বছর ধরে দেশের মানুষের সেবা করে আসছেন। এই নির্লোভ নিরাহংকার খাটি দেশপ্রেমিক মানুষটি যোগ্য রাজনৈতিক মর্যাদার দাবী রাখেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে ১৪ দলের মনোনয়নদানের জন্যে তারা দাবী জানান ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ