• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী কালাইয়ার রুনু আটক, স্বামী রেজাউল পলাতক/দৈনিক ক্রাইম বাংলা।।

এম জাফরান হারুন / ২৫৬ পঠিত
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দর বাজারের মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত রুনু বেগম (৩৫) কে এক কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (৩জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কালাইয়া বাজার রোডের বড় পুকুরপার এলাকার রুনু বেগমের নিজ বাসা থেকে ওই গাঁজাসহ আটক করা হয়।

এসময় তার বাসায় অবস্থান করা চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার চাপে ঘটনাস্থলে আটক হওয়া ৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রভাবশালীর চাপের অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশের অভিযানকারী দলের একজন কর্মকর্তা জানায়, রুনুর কাছ থেকে মাদক উদ্ধার হয়। বাকিদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকায় তাদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছিলো। আটক শুধু একজন রুনু বেগম।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুনু বেগমকে মাদকসহ আটক করা হয়েছে। তার স্বামী রেজাউলের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। রেজাউল পলাতক রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার হয়েছে। আটককৃত রুনু বেগমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আটককৃত রুনু বেগম ও তার স্বামী রেজাউল করিম দীর্ঘ প্রায় ১২ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। অদৃশ্য ক্ষমতাবলে প্রকাশ্যেই মাদক বিক্রি করতেন তারা। প্রতিবাদ করতে গেলে তাদের হামলার স্বীকার হতেন এলাকাবাসী। কালাইয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন জায়গায় গাঁজা ও ইয়াবা সাপ্লাই দেয় এই দুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ