• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-৮জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার / ২২৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। এদের গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াখালী গ্রামের জাকির গাজী ও মোহন গাজী আপন দুই ভাই। আর মিলন গাজী তাদের সৎ ভাইয়ের ছেলে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল বুধবার বিকালে মিলন গাজীর মা খাদিজা বেগম ও তার বোন রুবিনা বিরোধীয় জমিতে গাছ রোপন করে জাল দিয়ে বেড়া দেয়। বৃহস্পতিবার সকালে মোহন গাজী ওই জাল সরাতে গেলে তাদের মধ্যে প্রথমে বাক বিতন্ডা হয়। পরে মিলন গাজীর স্বজন নান্টু হাওলাদার, নয়ন গাজী, বশার হাওলাদার, ফেরদৌস খাদিজা, রুবিনা ও অরুনা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় মোহন গাজী (৪০), তার বড় ভাই জাকির গাজী (৪৫), স্ত্রী তানিয়া (২৮) ও সৌরভ গাজী (১৭) সহ অন্তত ০৮ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মোহন গাজীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর জাকির গাজীর মুখে ঘুষি মেরে একটি দাত ফেলে দেয়া হয়েছে।
আহত মোহন গাজী বলেন, আমাদের বাড়ির এ জমি নিয়ে সালিশ হয়েছে। কিন্তু জমিজমা ভাগ হয়নি। তার আগেই মিলন গাজী বিরোধীয় জমিতে গাছ লাগিয়েছে এবং জাল দিয়ে বেড়া দিয়েছে। আমি সকালে জাল সরাতে গেলে তারা আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি এ ঘটনায় বিচার দাবি করছি।
এ বিষয়ে মিলন গাজী জানান, আমার বাবাকে তার প্রথম মারধর করেছে। আমি বাবাকে বাচাতে গেলে তারা আমাকেও মারধর করে। পরে তারা নিজেরা হাসপাতাল গিয়ে ভর্তি হয়েছে। আমরা তাদের কোন মারধর করিনাই।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ