• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ভোলা জেলা সাব রেজিস্ট্রি কর্মচারী সমিতির সভাপতি হলেন নাহিদা পারভীন/দৈনিক ক্রাইম বাংলা। 

নুরুল আমিন / ২৩৬ পঠিত
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩

ভোলা জেলা সাব রেজিস্ট্রি কর্মচারী সমিতির সভাপতি হলেন চরফ্যাশন সাব রেজিস্ট্রি অফিসের সহকারী নাহিদা পারভীন। কেন্দ্রীয় কমিটি থেকে ভোলা জেলা কমিটির অনুমোদন দেয়া। তিনি লালমোহনের বীর মুক্তিযোদ্ধা সন্তান।

মহানমুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে পাক-হানাদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড সংলগ্ন ফরাজগঞ্জের কিশোরগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অর্থ সম্পাদক আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন পেশকারের ছোটো কন্যা নাহিদা পারভীন বর্তমানে চরফ্যাশন সাব রেজিস্ট্রি অফিসের সহকারী হিসেবে সুনামের সহিত কর্মরত আছেন।
এরপূর্বে লালমোহন সাব রেজিস্ট্রার অফিসে থাকাকালীন সময়ে সততা, ন্যায়-নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজের মেধা দক্ষতা ও অর্পিত দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি লালমোহনসহ ভোলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে বিগত সময়ে সুনামের সাথে দায়িত্ব পালন করায় ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে তার কর্মদক্ষতা, অফিস পরিচালনা দক্ষতা ইত্যাদি বিবেচনা করে আগামী দুই বছরের জন্য তাকে সভাপতি করে কমিটি অনুমোদন দেন।
নাহিদা পারভীনের সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মো: জসিম উদ্দিন।নাহিদ পারভীন নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সকলের প্রতি দোয়া কামনা করে শুভেচ্ছা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ