• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

‘মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ওয়াশিংটন ডিসি, ১৩ জুন : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির মূলধারার রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত শুক্রবার ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. তিতুমীর বলেন, “পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের চিত্র যুক্তরাষ্ট্র প্রশাসনের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি-আমেরিকানরা দেশটির মূলধারার রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবেন। এতে বাংলাদেশের স্বার্থে আরও বড় অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।”

প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, “এবারের বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়ন ও সমতাভিত্তিক অর্থনৈতিক অগ্রগতির একটি রূপরেখা।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ মূলত বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি, যার লক্ষ্য দেশের সব মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। তার ভাষায়, “পতিত সরকার একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি রেখে গেছে। এ পরিস্থিতিতে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে দেশের অর্থনীতি পুনর্গঠনের দায়িত্ব দিয়েছে।”

ড. তিতুমীর বলেন, “১৯৭৫ সালের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯০ সালের পর বেগম খালেদা জিয়া যেভাবে দেশের অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক একই ধারাবাহিকতায় লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানের হাতে তুলে দিয়েছে।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং জিয়া-খালেদার ধারাবাহিকতায় তারেক রহমানও সেই জনআস্থার প্রতিদান দিতে কাজ শুরু করেছেন, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

অনুষ্ঠানে আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন জাহিদ খান, মিয়া মজনু, নয়ন বাঙালি ও তুহিন।

ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাইরে তুমুল বৃষ্টি উপেক্ষা করে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ