• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে ১৮শত পিস ইয়াবাসহ রাজিব এবং ১শত পিস ইয়াবা ও ১কেজি গাঁজা সহ মেহেদী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩

পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের হাতে রাজিব দাস (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারি ১৮০০পিস ইয়াবাসহ আটক হয়েছে। এবং গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ১শত পিস ইয়াবাসহ ও ১কেজি গাঁজা সহ মেহেদী হাসান (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারি আটক হয়েছে।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি তদন্ত মো. মিজানুর রহমানের নেতৃতে পুলিশের একটি টিম সোমবার (১০ই জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধূলিয়া চাঁদকাঠী ব্রিজের কাছে অবস্থান নিয়ে মাদক কারবারি রাজিব দাস বরিশাল যাওয়ার সময় ওই ১৮০০ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।

আটককৃত রাজিব দাস চাঁদকাঠী গ্রামের রনজিৎ দাস ওরফে রনজিৎ রায়ের ছেলে।

এদিকে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একইদিন সন্ধ্যায় পটুয়াখালী ডিবি পুলিশের এসআই সম্বিত রায়ের নেতৃত্বে একটি টিম দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মেহেদী হাসান ১কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত মেহেদী হাসান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক মৃধার ছেলে।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, রাজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। আর মেহেদী হাসান সহ তাদের বিরুদ্ধে এব্যাপারে বাউফল থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ