• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

বাউফলে ভোগদখলীয় জমিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ২৩৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এম জাফরান হারুন।।

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুরে রফিকুল ইসলাম এর কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে জহির উল্লাহ নামে একজন যুবকের জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ৪নং ওয়ার্ডে। কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় মালিক রফিকুল ইসলাম (৫২), ওই গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে। আর জবরদখলকারী জহির উল্লাহ (৪২), একই গ্রামের বাসিন্দা মোঃ ছাফি উল্লাহ ওরফে মাওলানা আবুল ফয়েজ আহাম্মদ সফিউল্লাহর ছেলে।

কবলাকৃত ভোগদখলীয় জমির মালিক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, নাজিরপুর মৌজার জেএলনং এসএ খতিয়ান ৪৫৮, দাগ নং ৩৯০১ সহ মোট সম্পত্তি ১৩.২৫ শতাংশ তফসিলভূক্ত সম্পত্তি আজ থেকে ১৬/১৭ বছর পূর্বে জমির মালিকানাধীন মালিক মোঃ সাফিউল্লাহ ওরফে মাওলানা আবুল ফয়েজ আহাম্মদ সফিউল্লাহর কাছ থেকে আমি ক্রয় করে কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। সেই জমিতে জহির উল্লাহ নামে একজন যুবক জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারা করছে। এতে আমি বাধা বিপত্তি করলে আমাকে বিভিন্ন ভাবে খুন জখমের হুমকি দেয়। তাই আমি তার কবল থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি বিচার চাই।

সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম এই জমির মালিক। সে আজ থেকে ১৭ বছর পূর্বে এই জমি কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। এখন জহির উল্লাহ নামে একজন সন্ত্রাস প্রকৃতির লোক জবরদখল করার পায়তারা করছে। এবং রফিকুল ইসলাম কে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। যা মেনে নেওয়া যায় না। আমরাও বিচার দাবি করছি।

এব্যাপারে ওই জহির উল্লাহ বলেন, আমি ওয়ারিশসূত্রে এই জমির মালিক, তাই আমি সাইনবোর্ড লাগিয়েছি।

স্থানীয় চেয়ারম্যান এসএম মহসিন বলেন, আসলে এব্যাপারে আমার কিছু জানা নেই। কারণ আমার আদালতে এমন কোনও মামলা হয়নি বা কেউ কোনও অভিযোগও দেয়নি।

এবিষয়ে বাউফল থানার এসআই মহিউদ্দিন বলেন, উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। এবং সরেজমিনে তদন্ত করেছি। এখন উভয় পক্ষকে নিয়ে দ্রুত বসে একটা সমাধানের চেষ্টা করব, যাতে কোনও প্রকার আইনশৃঙ্খলার অবনতি নাহয় সেইদিকে নজর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ