• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

কলাপাড়ায় শিক্ষার্থীদের ধারনা নেই ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৬৬ পঠিত
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মোঃ নাহিদুল হক।।

পটুয়াখালীর কলাপাড়ায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে কিছুই জানে না। ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা এ সংক্রান্ত চিঠি পেলেও শ্রেনীকক্ষে আলোচনা না করায় বিষয়টি আমলে নিচ্ছে না শিক্ষার্থীরা। অথচ সারা দেশে এডিস মশার বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। সস্প্রতি সরকারি- বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে অনেকে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর
লক্ষ্যে শিক্ষার্থীদের ধারনা দেয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে অনেকেই মনে করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরশহর ব্যতীত উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল গুলোতে এ সংক্রান্ত কোন আলোচনা শ্রেনী কক্ষে হয়নি। এমনকি এডিস মশার
সম্পর্কে ধারনাও নেই অনেক শিক্ষার্থীর। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন’অনেক স্যারেরা বিষয় ভিত্তিক আলোচনার বাইরে জাতীয় কিংবা আর্ন্তজাতিক বিষয় নিয়ে কখনো আলোচনা করেন না, ডেঙ্গু তো পরের কথা। খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, শ্রেনী কক্ষ ছাড়াও পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা হয়েছে। পাশাপাশি
শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা বিস্তারের জন্য শ্রেনী কক্ষে শিক্ষকদের ধারনা দিতে নির্দেশ দেয় হয়েছে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে। মিটিং করে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষদের নিয়ে এ বিষয় আলোচনা করা হয়েছে।
এদিকে কলাপাড়া পৌর শহরে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ স্প্রে করছে পৌর কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন কর্মীরা রবিবার দিনভর বাসা বাড়িসহ শহরের বিভিন্ন স্থানে এ ঔষধ স্প্রে করছে। পৌর প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির জানান, ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতার জন্য পৌরসভার সকল কাউন্সিলরদের যার যার এলাকায় পরিচ্ছন্নতার বিষয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ