• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ঝালকাঠির বিএনপি নেতা মনিরুল ইসলাম নুপুরের মায়ের মৃত্যুতে আমির হোসেন আমুর এমপি’র শোক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু / ১৮৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু॥

ঝালকাঠির বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের মমতাময়ী মাতা মনুজান বেগম( ৮১) দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ২১জুলাই ভোররাত ৪.৩০মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তাহার মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি-২ আসনের সংসার সদস্য আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার জুমার নামাজ বাদ নিজ বাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাজাহান ওমর বীর বিক্রম। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জাতীয় পার্টির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা কৃষক দলের সভাপতি মো: তকদীর হোসেন।এছাড়াও বিএনপি আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বাড়িতে শোক সন্তপ্ত আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ঢল নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ