• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ঝালকাঠির ছত্রকান্দায় অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগামী বাস উল্টে নিহত ১৭আহত ২৫/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ১৯৩ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

রিয়াজুল ইসলাম বাচ্চু।।

ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির ছত্রকান্দা নামক এলাকায় বাস উল্টে সড়ক দূর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের লাশ পাওয়া গেছে। আহত হয়েছে আরো ২৫ জনের। বাসারস্মৃতি পরিবহন নামের এই যাত্রীবাহী বাসটি ছাদে এবং ভিতরে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাবার সময় উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। শনিবার সকাল ১০ টার দিকে বাসটি উল্টে ছত্রকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে পড়ে ডুবে যায়।এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।

এই বাসে থাকা ঝালকাঠি সদর হাসপাতালে আহত যাত্রী আজাদ হোসেন (৫০) জানায় তিনি লক্ষীপুর থেকে ভান্ডারিয়া এসে বরিশালের উদ্দেশ্যে এ বাসে উঠেন। ভিতরে বসা এবং দাড়ানো শতাধিক যাত্রী ছিল। অপর যাত্রী পিয়ারা বেগম (৪৫) জানায় শিশুকন্যা সুমাইয়া (৬)কে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে এসে উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। আমি কোন রকম জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে বের হই। তখন দেখি সে মৃত।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, আমি ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে এই গাড়িতে যাচ্ছিলাম। গাড়ীর ভিতরে এবং ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দূর্ঘটনা স্থল থেকে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। আমি ৩/৪ মিনিট পানির নিচে থাকার পর জানালা থেকে বের হই।
উদ্ধার কার্যক্রমের বিষয় ঝালকাঠি দমকল বাহিনীর সদস্য মামুন জানান, আমরা গাড়ীর ভিতরে ডুব দিয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করি। আরো কিছু যাত্রীর পা ধরে টানাটানি করলেও তাদের মৃতদেহ আনা যাচ্ছে না। তবে উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার দ্বীন মোহাম্মদ জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে এখানে ১২ জন চিকিৎসক আহতদের দ্রুত চিকিৎসা দিচ্ছি। এ ছাড়া মৃতদের শনাক্ত এবং ডাক্তারী পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে আহতদের কাটা এবং ব্যথার চিকিৎসা দেয়া হচ্ছে। সদর হাসপাতালে ঝালকাঠি সদর থানার সেকেন্ড অফিসার গৌতম ঘোষ জানান, আমরা এখানে আনা নিহত এবং আহতদের নাম ঠিকান পরিচয় এবং তালিকা করা সহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।
ঘটনাস্থল থেকে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মাইনুল ইসলাম জানান, গাড়িটি কেন দূর্ঘটনা কবলিত হয়েছে তা সঠিকভাবে জানা যায় নাই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।দূর্ঘটনা গাড়ীর ত্রুটি কারণে না চালকের ত্রুটি না রাস্তার কোন সমস্যার কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পেরণ করা হয়েছে। রাস্তার দু’দিকে প্রায় ১কিেিলামিটার রাস্তায় জ্যাম পড়েছে। র‌্যাকার দিয়ে দূর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেয়ার কাজ চলছে। যাতে জানজট নিরসন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ