• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

কক্সবাজারে বিজিবিও মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১ বিজিবির সদস্য সহ আহত ৭/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের  লেদা এলাকায় মাদক কারবারী আটকের সময় বিজিবিও স্হানীয়দের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ রফিক (৫১) নামে একজন নিহত হয়েছে। এ সময় বিজিবির এক সদস্যসহ ৭ জন আহত হয়েছেন ।
নিহত রফিক হ্নীলার ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পর বাসিন্দা বলে জানা যায়।সংঘর্ষের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ইয়াবা কারবারি জাফর আলমকে আটক করেছে  বিজিবির সদস্যরা।
আহতদের আইএমও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা  শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত বিজিবির সদস্য আব্দুল মালেককেও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইএমও হাসপাতালের চিকিৎসকরা।
বুধবার ২ আগষ্ট  দুপুর ১ টার দিকে  হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবির সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, লেদা এলাকার মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে  বিজিবির একটি দল অভিযান চালায়।এ সময় ইয়াবাসহ  এক ব্যাক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্হানীয় ও রোহিঙ্গা মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালালে বিজিবির সদস্যরাও আত্নরক্ষার্তে পাল্টা গুলি চালায়।
এঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়।টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন  আহম্মদ বলেন,বিজিবির সদস্যরা ইয়াবা উদ্ধারে গেলে বিজিবি সদস্যদের ওপর গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায় বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ