• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

রিপোর্টার: / ৫৬৯ পঠিত
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা আন্তর্জাতিক ডেস্ক   চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক, আলিবাবার তৈরি ইউসি ব্রাউজার ও চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান টেনসেন্ট এর জনপ্রিয় বার্তা আদান–প্রদানের অ্যাপ উইচ্যাট এবং শেয়ারইট ছাড়াও ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। যার বেশিরভাগই চীনা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এসব অ্যাপের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সরকারি ওই বিবৃতিতে এর নেপথ্য কারণ হিসেবে নিরাপত্তা শঙ্কা ও ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণলায়ের ওই বিবৃতিতে বলা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলো ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর।’ তাই এসব অ্যাপ দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুনের মাঝামাঝি বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা সেনাদের হামলায় ভারতের অন্তত ২০ জওয়ান নিহত পর দেশ দুটির মধ্যে উত্তেজনা শুরু হয়।

দুই দেশের মধ্যকার সংঘর্ষের পর চীনা পণ্য বর্জনের ডাক ‍ওঠে। দেশটির সরকারের পেছনে যে এমন দাবি ওঠাই মুখ্য কারণ তার বেশ স্পষ্ট গেছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ